skill.jobs

অফিস সহায়ক / সাপোর্ট স্টাফ at Anandalok Trust for Education and Development — Jhenaidah, khustia

আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি জনকল্যাণমূলক ও অলাভজনক সংস্থা, যা বাংলাদেশে আরও মানবিক, ন্যায়পরায়ণ এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সচেতন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। আনন্দলোক ট্রাস্ট জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন

Company
Anandalok Trust for Education and Development
Location
Jhenaidah, khustia
Employment type
Contractual
Experience level
Beginner
Posted
Jun 30, 2026
Application deadline
Jul 31, 2026
Anandalok Trust for Education and Development
Anandalok Trust for Education and Development

অফিস সহায়ক / সাপোর্ট স্টাফ

Jhenaidah, khustia Posted Jun 30, 2026 Ends Jul 31, 2026

Salary

Negotiable

Type

Contractual

Vacancies

2

Industry

Marketing and Education

সতর্কীকরণ (Warning)

স্কিল জবস একটি অনলাইন জব পোর্টাল হিসেবে নিয়োগদাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। নিয়োগদাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে যে কোনো আর্থিক লেনদেনের জন্য স্কিল জবস দায়বদ্ধ নয়।

যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যোগাযোগ করুন

Position Summary

আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি জনকল্যাণমূলক ও অলাভজনক সংস্থা, যা বাংলাদেশে আরও মানবিক, ন্যায়পরায়ণ এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সচেতন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। আনন্দলোক ট্রাস্ট জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের সহায়তায় "বাংলাদেশে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারকরণে তরুণ ও বয়স্ক সহায়কদের ক্ষমতায়ন" (সংক্ষেপে: অহিংসা) নামক একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটি ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাঠপর্যায়ের অফিস ব্যবস্থাপনার জন্য আনন্দলোক ট্রাস্ট দুইজন পরিচ্ছন্ন, সৎ ও কঠোর পরিশ্রমী কর্মী খুঁজছে:

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

কর্মস্থল: ঝিনাইদহ এবং কুষ্টিয়া (প্রকল্প কার্যালয়)

Job Responsibilities

অফিস সহায়ক মূলত প্রকল্প কার্যালয়ের দৈনন্দিন পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অফিশিয়াল লজিস্টিকস ও আপ্যায়নে সহায়তা করা এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের নির্দেশানুযায়ী বিভিন্ন দাপ্তরিক ও বাহ্যিক কাজে (যেমন: ব্যাংক বা ডাকঘরে চিঠিপত্র পৌঁছানো, মালামাল আনা) সরাসরি সহায়তা করার জন্য দায়বদ্ধ থাকবেন।

সুনির্দিষ্ট দায়িত্বসমূহ

  • প্রতিষ্ঠানের নিয়ম ও প্রয়োজন অনুযায়ী এবং অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রিকালীন সময়ে আবশ্যিকভাবে অফিসে অবস্থান করা।
  • প্রতিদিন অফিস কক্ষ, টেবিল, চেয়ার, আসবাবপত্র এবং চারপাশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও পরিপাটি রাখা।
  • অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং আগত অতিথি ও দর্শনার্থীদের চা, পানি ও আপ্যায়নের ব্যবস্থা করা।
  • অফিসের বাইরে বিভিন্ন জরুরি স্থানীয় কাজ সম্পন্ন করা, যেমন: ডাকঘর বা ব্যাংকে চিঠিপত্র ও কাগজপত্র পৌঁছানো এবং বাজার বা প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী আনা।
  • বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা বা সভার সময় বসার আসন বিন্যাস, ব্যানার টাঙানো এবং প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করতে কর্মকর্তাদের সহায়তা করা।
  • অফিসের ফটোকপি, প্রিন্ট বা ফাইল এক কক্ষ থেকে অন্য কক্ষে স্থানান্তরের কাজে দ্রুত সহায়তা করা।
  • প্রতিদিন অফিস খোলার সময় এবং অফিস বন্ধ করার সময় বৈদ্যুতিক সরঞ্জাম, লাইট, ফ্যান এবং পানির লাইন সঠিকভাবে
  • পরীক্ষা ও বন্ধ করা নিশ্চিত করা।
  • সংস্থার প্রাতিষ্ঠানিক নীতি ও নিয়মকানুন, বিশেষ করে শিশু সুরক্ষা এবং জেন্ডার সুরক্ষা নীতি কঠোরভাবে মেনে চলা।

Educational Qualifications

  • Secondary Education in Secondary School Certificate-SSC

Additional Qualifications

Education

  • নূন্যতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • তবে কোনো স্বনামধন্য সংস্থায় দীর্ঘ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

Additional Requirements

  • Age At most 45 years
  • কোনো স্বনামধন্য এনজিও, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক, পিয়ন বা সমমানের পদে নূন্যতম ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সৎ, বিনয়ী, সময়ানুবর্তী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • যেকোনো জরুরি পরিস্থিতিতে অফিসের নিয়ম মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • আঞ্চলিক ভাষা ব্যবহারের পাশাপাশি সাধারণ বাংলা ও ইংরেজি পড়া এবং লেখার প্রাথমিক সক্ষমতা থাকতে হবে।
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।


Required Skills

Cleaning ExperienceEnglish Reading SkillsLogistic Support

Benefits

As per company Policy

Apply & Chat With HR

Download the Skill Jobs app for real-time updates and direct communication.

Get it on Google PlayDownload on the App Store
Posted Jun 30, 2026Deadline: Jul 31, 2026ID: 9175

DeadlineJul 3120d left

Login To Apply
অফিস সহায়ক / সাপোর্ট স্টাফ at Anandalok Trust for Education and Development | Jhenaidah, khustia | Skill Jobs | Skill Jobs